যোগাযোগ

নতুন ওয়েবসাইট, পুরনো সাইট ঠিক করা, Google-এ র‍্যাঙ্ক বা Google Business Profile — যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জানান। সবচেয়ে তাড়াতাড়ি রিপ্লাই পাবেন WhatsApp-এ। ফোন আর ইমেলও খোলা আছে।

মেসেজে কী লিখবেন

প্রথম মেসেজে এই ক'টা কথা থাকলে কথা অনেক তাড়াতাড়ি এগোয়:

  • আপনার ব্যবসা কী — দোকান, ক্লিনিক, কোচিং, কারখানা, সার্ভিস — আর কোন শহর ও দেশে।
  • কী দরকার — নতুন ওয়েবসাইট, পুরনো সাইটের রিডিজাইন, সাইট স্লো বা হ্যাক হওয়া, SEO, না Google Business Profile।
  • সাইট থাকলে তার লিংক — আগে একবার দেখে নিই, তাহলে প্রথম কলেই কাজের কথা বলা যায়।
  • কবের মধ্যে চান — কোনো লঞ্চ, সিজন বা উৎসবের ডেডলাইন থাকলে জানিয়ে দিন।

সব গুছিয়ে লিখতে না পারলেও অসুবিধে নেই — দু'লাইন লিখলেই হবে, বাকিটা আমি জিজ্ঞেস করে নেব।

তারপর কী হয়

  1. রিপ্লাই — মেসেজ দেখে উত্তর দিই, দরকার হলে একটা ছোট কলের টাইম ঠিক করি।
  2. কথা আর বোঝা — আপনার ব্যবসা, কাস্টমার আর টার্গেট বুঝি। সাইট থাকলে কোথায় প্রবলেম, সেটাও দেখাই।
  3. লিখিত প্ল্যান — কী কী কাজ হবে, কোন টেকনোলজি, কত দিন লাগবে — সব লিখে দিই। কোটেশনও তখনই পাবেন।
  4. আপনার ওকে পেলে তবেই কাজ শুরু — প্ল্যান পছন্দ না হলে কোনো চাপ নেই।

কারা যোগাযোগ করেন

পাড়ার দোকান থেকে কারখানা, ডাক্তারের চেম্বার থেকে স্কুল আর বড় কোম্পানি — সব ধরনের ব্যবসার মালিক। আর শুধু পশ্চিমবঙ্গ নয় — ভারতের অন্য শহর, বাংলাদেশ, UK, USA, মিডল ইস্ট সহ দেশ-বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে রিমোটে কাজ করি। কথা বাংলা, ইংলিশ বা হিন্দি — যেটায় আপনার সুবিধে।

দেশের বাইরে থেকে যোগাযোগ

WhatsApp যে কোনো দেশ থেকে কাজ করে, আলাদা কিছু লাগে না। কলের টাইম আপনার টাইম জোন মেনেই ঠিক করি — লন্ডনের সন্ধে, নিউ ইয়র্কের সকাল বা দুবাইয়ের দুপুর, যেটা আপনার সুবিধে। মেসেজে শুধু লিখে দিন আপনি কোন দেশে আছেন।

কাজের নমুনা দেখতে চাইলে sandipandas.dev দেখুন, আর কী কী কাজ করি তার ডিটেলস পাবেন সার্ভিস পেজে। মেসেজ করার আগে নিজে একটু পড়ে নিতে চাইলে ব্লগে সহজ বাংলায় অনেক গাইড আছে।

WhatsApp