রিমোটে ওয়েব ডেভেলপার নেবেন? বিদেশে বসে বাছাইয়ের চেকলিস্ট

লিখেছেন সন্দীপন দাস · ৭ মিনিটে পড়ুন

রিমোটে ওয়েব ডেভেলপার — ল্যাপটপে ভিডিও কলে ক্লায়েন্ট আর ডেভেলপার, পাশে কাজের চেকলিস্ট

রিমোটে ওয়েব ডেভেলপার নেওয়া এখন খুব সাধারণ ব্যাপার — লন্ডন, নিউ জার্সি, দুবাই বা টরন্টোয় বসেও দিব্যি কলকাতা, ঢাকা বা অন্য যেকোনো শহরের কাউকে দিয়ে সাইট বানানো যায়। ভালো ডেভেলপার চেনার সোজা উপায় তিনটে: আগের কাজ নিজে খুলে দেখা, আপনার টাইম জোনে নিয়মিত কথা বলতে পারছেন কিনা দেখা, আর ডোমেইন-হোস্টিং সব আপনার নামে রাখার কথায় রাজি কিনা দেখা। এই তিনটে ঠিক থাকলে hire web developer remotely করা মোটেই রিস্কের কাজ নয়।

এই লেখায় দেখাব — কোথায় খুঁজবেন, কী কী প্রশ্ন করবেন, কোন লক্ষণ দেখলে সাবধান হবেন, আর কাজ শুরুর আগে কী কী লিখিত রাখবেন। শেষে একটা চেকলিস্ট আছে, ফোনে সেভ করে রাখতে পারেন।

কেন বিদেশে বসে রিমোটে ডেভেলপার খোঁজেন

বিদেশে থাকা অনেক বাঙালি ব্যবসায়ী দুটো কারণে দেশের দিকে তাকান। এক, নিজের ভাষায় আইডিয়াটা বোঝানো সহজ। দুই, যে কাস্টমারদের জন্য সাইট — প্রবাসী বাঙালি — তাঁদের রুচি, খাবার, পুজো-পার্বণ দেশের ডেভেলপার সহজে বোঝেন।

আবার উল্টোটাও হয়। দেশে ব্যবসা, কিন্তু মালিক নিজে থাকেন বাইরে। দোকান বা অফিস চালান পরিবারের কেউ, আর সাইটের কাজ দেখতে হয় দূর থেকে।

দুই ক্ষেত্রেই কাজটা পুরো অনলাইনে হয় — ভিডিও কল, WhatsApp, শেয়ার করা ডকুমেন্ট। তাই ডেভেলপার কোন শহরে বসে আছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হল তিনি নিয়ম মেনে, স্বচ্ছভাবে কাজ করেন কিনা।

বিদেশে বাঙালি ব্যবসার সাইটে আর কী কী ভাবতে হয় — ডোমেইন, ভাষা, পেমেন্ট, Google-এ আসা — সেটা পুরোটা লিখেছি বিদেশে বাঙালির ব্যবসার ওয়েবসাইট গাইডে।

কোথায় খুঁজবেন: ফ্রিল্যান্সার, এজেন্সি না চেনা লোক

মোটামুটি তিন জায়গা থেকে লোকে রিমোটে ডেভেলপার পান:

কোথা থেকেসুবিধাকী খেয়াল রাখবেন
Upwork, Fiverr-এর মতো মার্কেটপ্লেসরিভিউ দেখা যায়, পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে হয়রিভিউ পড়ুন, শুধু স্টার নয়; কাজের লিংক চেয়ে নিন
সরাসরি freelance web developer (চেনাজানা বা রেফারেন্সে)সরাসরি কথা, তাড়াতাড়ি সিদ্ধান্তলিখিত কাজের লিস্ট আর ধাপে ধাপে ডেলিভারি রাখুন
এজেন্সি বা টিমডিজাইন, কনটেন্ট, SEO সব এক জায়গায়আসল কাজটা কে করবেন আর কার সঙ্গে কথা হবে, জেনে নিন

"Offshore web developer" কথাটা শুনে অনেকে ধরে নেন মানেই সস্তা আর কম কোয়ালিটি। এটা ঠিক নয়। ভালো-খারাপ সব জায়গাতেই আছে। আপনার কাজ হল নিচের প্রশ্নগুলো দিয়ে ভালোটা ছেঁকে নেওয়া।

রিমোটে ওয়েব ডেভেলপার বাছার আগে যে প্রশ্নগুলো করবেন

প্রথম কলেই এগুলো জিজ্ঞেস করুন। উত্তর কেমন আসছে, সেটাই অনেক কিছু বলে দেয়।

  1. "আপনার বানানো তিন-চারটে লাইভ সাইটের লিংক দেবেন?" — স্ক্রিনশট নয়, লাইভ লিংক। নিজে ফোনে খুলে দেখুন, কত তাড়াতাড়ি খোলে, মোবাইলে কেমন লাগে।
  2. "আমার মতো ব্যবসার কাজ আগে করেছেন?" — না করলেও চলে, কিন্তু আপনার কাস্টমার কারা আর তাঁরা কী খোঁজেন, সেটা নিয়ে উনি প্রশ্ন করছেন কিনা দেখুন।
  3. "ডোমেইন আর হোস্টিং কার নামে থাকবে?" — একমাত্র সঠিক উত্তর: আপনার নামে।
  4. "কাজ কোন কোন ধাপে দেখাবেন?" — ডিজাইন, তারপর টেস্ট সাইট, তারপর লাইভ। প্রতিটা ধাপে আপনি দেখে OK করবেন।
  5. "কোন সময়ে কথা বলা যাবে?" — আপনার টাইম জোনে সপ্তাহে অন্তত একটা ঠিকঠাক কলের টাইম চাই।
  6. "সাইট লাইভ হওয়ার পর আপডেট, ব্যাকআপ, প্রবলেম হলে কে দেখবেন?" — এটা না জেনে কাজ শুরু করবেন না।
  7. "লেখা আর ছবি কে দেবেন?" — অনেক কাজ এখানেই আটকে যায়। আগে থেকে ঠিক করে নিন।

সাইট বানানোর পুরো প্রসেসটা কেমন হয়, ধাপে ধাপে লিখেছি ওয়েবসাইট তৈরি করব কিভাবে লেখায় — সেটা পড়ে নিলে ডেভেলপারের সঙ্গে কথা বলা অনেক সহজ হবে।

যে লক্ষণ দেখলে সাবধান হবেন

  • আগের কাজের কোনো লাইভ লিংক দিতে পারছেন না, শুধু ছবি দেখাচ্ছেন
  • ডোমেইন বা হোস্টিং "আমার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি, আপনাকে ঝামেলা করতে হবে না" বলছেন
  • আপনার কাছে ইমেল বা ব্যাংকের মেইন পাসওয়ার্ড চাইছেন
  • কাজের লিস্ট লিখিত দিতে চাইছেন না, সব "কলে বলে দিচ্ছি"
  • পুরো কাজ একবারে শেষে দেখাবেন বলছেন, মাঝে কিছু দেখানো যাবে না
  • "এক সপ্তাহে Google-এ এক নম্বরে তুলে দেব" জাতীয় গ্যারান্টি দিচ্ছেন
  • মেসেজের উত্তর দিনের পর দিন আসছে না, কাজ শুরুর আগেই

শেষেরটা হালকা করে দেখবেন না। কাজ শুরুর আগে যিনি উত্তর দেন না, কাজ চলার সময় সাধারণত আরও কম দেন।

সাইট, ডোমেইন আর পাসওয়ার্ড — সব আপনার হাতে রাখুন

রিমোটে কাজের সবচেয়ে বড় রিস্ক হল কাজ মাঝপথে থেমে যাওয়া, আর তখন দেখা যায় সাইটের চাবি অন্যের কাছে। এটা আটকানো সোজা:

  • ডোমেইন নিজের নামে, নিজের ইমেলে। ICANN-এর ডোমেইন মালিকের অধিকার আর দায়িত্ব নিয়ে পেজে পরিষ্কার বলা আছে, রেজিস্ট্রেশনের ডিটেলস ঠিকঠাক আর আপডেট রাখা মালিকের দায়িত্ব। মালিক হিসেবে আপনার নাম না থাকলে পরে ডোমেইন সরাতে বা রিনিউ করতে প্রবলেম হতে পারে।
  • হোস্টিং নিজের অ্যাকাউন্টে। ভালো হোস্টিং কোম্পানি নিন, যেখানে SSL, ব্যাকআপ আর সাপোর্ট আছে — যেমন dronahost.com-এ ক্লাউড, WordPress আর ম্যানেজড হোস্টিং পাওয়া যায়, পুরনো সাইট সরানোর মাইগ্রেশনও করে দেয়। ডেভেলপারকে আলাদা অ্যাক্সেস দিন।
  • WordPress-এ আলাদা ইউজার। নিজের অ্যাডমিন লগইন শেয়ার না করে ডেভেলপারের জন্য আলাদা ইউজার বানান। কোন রোল কী করতে পারে, WordPress-এর Roles and Capabilities পেজে দেওয়া আছে। কাজ শেষ হলে সেই ইউজার মুছে দিন বা রোল কমিয়ে দিন।
  • পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করুন। WhatsApp-এ পাসওয়ার্ড লিখে পাঠানোর অভ্যাস ছাড়ুন।
  • কাজ শেষে একটা "হ্যান্ডওভার লিস্ট" চেয়ে নিন — কোন প্লাগিন, কোন থিম, কোথায় ব্যাকআপ, কোন অ্যাকাউন্টে কী আছে।

সাইটে যদি UK বা ইউরোপের কাস্টমারের ডেটা নেন, তাহলে কুকি ব্যানার আর প্রাইভেসি পলিসিও ডেভেলপারের কাজের লিস্টে রাখুন — কী কী লাগে, লিখেছি GDPR আর কুকি ব্যানারের লেখায়। কোন দেশে কী আইন খাটে, সেটা দেশ অনুযায়ী বদলায়; দরকার হলে সেই দেশের অফিশিয়াল গাইড মিলিয়ে নিন।

টাইম জোন আর কমিউনিকেশন ঠিকঠাক রাখার উপায়

দূর থেকে কাজ মানে কথা বলার একটা নিয়ম চাই। না হলে ছোট ভুল বোঝাবুঝি বড় হয়ে যায়।

  • সপ্তাহে একটা ঠিক করা কল। দুজনের সুবিধার টাইম বেছে নিন। UK থেকে হলে সাধারণত সকালের দিক, USA থেকে হলে রাতের দিক দেশের দুপুর-বিকেলের সঙ্গে মেলে।
  • একটা জায়গায় সব কথা। WhatsApp গ্রুপ বা একটা ইমেল থ্রেড — দশ জায়গায় ছড়িয়ে রাখবেন না।
  • প্রতিটা কলের পর ছোট নোট। কী ঠিক হল, কে কী করবেন, কবের মধ্যে। ডেভেলপারকেই লিখতে বলুন, আপনি মিলিয়ে নিন।
  • ফিডব্যাক স্ক্রিনশট দিয়ে। "এটা ভালো লাগছে না" না বলে, স্ক্রিনশটে দাগ দিয়ে লিখুন কোনটা কেমন চান।
  • টেস্ট সাইটে দেখা। লাইভ সাইটে সরাসরি চেঞ্জ না করে আগে টেস্ট লিংকে দেখে নিন।

প্রবাসে দোকান চালালে সাইটে কোন জিনিসগুলো সবার আগে লাগে — অর্ডার, ডেলিভারির এলাকা, খোলার সময় — সেটা দেখে নিন প্রবাসে বাঙালি দোকানের ওয়েবসাইট লেখায়। ডেভেলপারকে কাজ বোঝানোর সময় এটা হাতের কাছে রাখলে সুবিধা হবে।

ডেভেলপার হিসেবে আমার কথা: ২০১৭ থেকে Fiverr, Upwork আর সরাসরি — সারা পৃথিবীর ক্লায়েন্টের সঙ্গে রিমোটে কাজ করছি। আমার কাছে একটা জিনিস পরিষ্কার: রিমোট কাজ ভালো হয় যখন সব কিছু লেখা থাকে আর ক্লায়েন্টের হাতে থাকে। তাই আমি সবসময় বলি, ডোমেইন আর হোস্টিং ক্লায়েন্ট নিজের নামে খুলবেন, আমাকে আলাদা অ্যাক্সেস দেবেন। কোন সাইট কে বানাচ্ছেন সেটা পরে বদলাতেই পারে — কিন্তু সাইটের চাবি যেন সবসময় মালিকের কাছেই থাকে।

রিমোটে ডেভেলপার নেওয়ার চেকলিস্ট

  1. নিজের দরকারটা এক পাতায় লিখুন — কী ব্যবসা, কাস্টমার কারা, কোন কোন পেজ লাগবে
  2. দুই-তিনজন ডেভেলপারের সঙ্গে কথা বলুন, শুধু একজনের সঙ্গে নয়
  3. প্রত্যেকের আগের কাজের লাইভ লিংক নিজে ফোনে খুলে দেখুন
  4. ডোমেইন আর হোস্টিং নিজের নামে, নিজের ইমেলে খুলুন
  5. কাজের লিস্ট, ধাপ আর ডেলিভারির তারিখ লিখিত নিন
  6. ডেভেলপারকে আলাদা ইউজার দিন, নিজের মেইন পাসওয়ার্ড নয়
  7. সপ্তাহে একটা ঠিক করা কলের টাইম ঠিক করুন
  8. প্রতিটা ধাপ টেস্ট সাইটে দেখে OK করুন
  9. লাইভ হওয়ার পর আপডেট, ব্যাকআপ আর সাপোর্ট কে দেখবেন — লিখিত রাখুন
  10. কাজ শেষে হ্যান্ডওভার লিস্ট নিন আর পুরনো অ্যাক্সেস বন্ধ করুন

শেষ কথা

রিমোটে ওয়েব ডেভেলপার নেওয়া ভয়ের কিছু নয়। দূরত্বটা আসল প্রবলেম নয় — প্রবলেম হয় যখন কথা লেখা থাকে না, আর সাইটের চাবি থাকে অন্যের হাতে। আগের কাজ দেখে বাছুন, নিয়ম করে কথা বলুন, আর সব অ্যাকাউন্ট নিজের নামে রাখুন। তাহলে আপনি যে দেশেই থাকুন, সাইটটা আপনার মনের মতো হবে।

যে দেশেই থাকুন, WhatsApp-এ লিখুন — আপনার টাইম জোনে কল করে পুরো কাজ রিমোটে করে দিই। কী ব্যবসা, কোন দেশে কাস্টমার, আর সাইটে কী চান — এটুকু লিখে যোগাযোগ করুন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

Hire web developer remotely করলে কি দেশের কাউকে নেওয়াই ভালো, না যে দেশে থাকি সেখানকার কাউকে?

দুটোই চলে। আসল কথা হল ডেভেলপার আপনার কাস্টমারকে বোঝেন কিনা, আপনার টাইম জোনে কথা বলতে পারেন কিনা, আর কাজ দেখিয়ে প্রমাণ দিতে পারেন কিনা। বাংলায় কথা বলা যায় এমন কেউ হলে আইডিয়া বোঝানো সহজ হয়, তবে শহর বা দেশ দেখে নয় — কাজের ধরন আর কমিউনিকেশন দেখে বাছুন।

Freelance web developer নাকি এজেন্সি — কোনটা নেব?

ছোট আর পরিষ্কার কাজ হলে একজন ভালো ফ্রিল্যান্সারই যথেষ্ট, আর তাঁর সঙ্গে সরাসরি কথা হয়। কাজ বড় হলে, বা ডিজাইন, কনটেন্ট, SEO সব একসঙ্গে লাগলে টিম থাকা কাউকে নেওয়া সুবিধার। যাকেই নিন, কাজ শেষের পর সাইট কে দেখবেন, সেটা আগে থেকে ঠিক করে নিন।

রিমোটে ওয়েব ডেভেলপারকে কি আমার হোস্টিং আর ডোমেইনের পাসওয়ার্ড দিতে হবে?

না, নিজের মেইন পাসওয়ার্ড কাউকে দেবেন না। ডোমেইন আর হোস্টিং অ্যাকাউন্ট আপনার নামে, আপনার ইমেলে খুলুন। ডেভেলপারকে আলাদা ইউজার বা অ্যাক্সেস দিন, কাজ শেষ হলে সেটা বন্ধ করে দিন।

Offshore web developer নিলে ঝামেলা হলে কী করব?

ঝামেলা কম রাখার উপায় আগেই করে রাখতে হয় — লিখিত কাজের লিস্ট, ধাপে ধাপে ডেলিভারি, আর সব অ্যাকাউন্ট নিজের নামে। এগুলো থাকলে কাজ মাঝপথে থামলেও সাইট আর ডেটা আপনার হাতেই থাকে, অন্য কাউকে দিয়ে বাকিটা করানো যায়।

সর্বশেষ আপডেট:

#WhatsApp #ওয়েবসাইট #দেশ-বিদেশের বাঙালি ব্যবসা #লোকাল ব্যবসা

WhatsApp